মুরগির খামার থেকে শটগান-গুলি উদ্ধার

ফন্ট সাইজ:

চাঁদপুরের মতলব উত্তরে একটি মুরগির খামার থেকে ২টি দেশীয় শটগান ও শটগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ দিকে গোপন সংবাদে উপজেলার বেলতলী নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপের ভেতর থেকে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে এসব উদ্ধার করে র‌্যাব-১১। র‌্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে তারা খবর পান বেলতলী নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারে ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ব্যাগটির ভেতর থেকে ২টি দেশীয় তৈরি শটগান ও শটগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন