মালয়েশিয়ার করপোরেট জগতে এক ভীতিকর পরিস্থিতির অভিযোগ উঠেছে। বেশ কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে ‘কর্পোরেট মাফিয়া’ চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি করেছে নাগরিক সমাজ। এই চক্রের কবল থেকে শিল্প ও বাণিজ্য খাতকে বাঁচাতে সরকারের কাছে একটি রয়্যাল কমিশন অফ ইনকোয়ারি (আরসিআই) গঠনের দাবি জানিয়েছে ‘আরসিআই নাউ সেক্রেটারিয়েট’।
দেশটির মালেশিয়াকিনি, দি স্টার অনলাইন, ফ্রি মালয়েশিয়া টুডে সহ প্রায় সবকটি মিডিয়া জানিয়েছে,মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রভাবশালীরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানায়। অভিযোগ রয়েছে, এই চক্রটি ভয়ভীতি দেখিয়ে পাবলিক লিস্টেড কোম্পানির শীর্ষ নির্বাহীদের পদত্যাগে বাধ্য করে এবং কোম্পানির শেয়ারগুলো অত্যন্ত কম মূল্যে তাদের পছন্দমতো ব্যবসায়ীদের কাছে হস্তান্তরে চাপ সৃষ্টি করে।
মঙ্গলবার (৩০ জুন) মালয়েশিয়ার জাতীয় সংসদের প্রবেশপথে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদানের সময় জোটটি তিনটি প্রধান দাবি তুলেছে। তার মধ্যে রয়েছে তথাকথিত ‘কর্পোরেট মাফিয়া’ চক্রের কর্মকাণ্ড এবং তাদের সাথে দুর্নীতি দমন সংস্থার সম্ভাব্য যোগসাজশ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন বা আরসিআই গঠন করা।দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনারের নিয়োগ এবং অপসারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতি বিরোধী সংস্থাটির জন্য শক্তিশালী তদারকি ও জবাবদিহিতার আইনি কাঠামো তৈরি করা।
স্মারকলিপি গ্রহণ করা সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন ওং চেন, জহির হাসান, উইলফ্রেড মাডিয়াস তাঙ্গাউ এবং ওয়ান আহমদ ফয়সাল ওয়ান আহমদ কামাল। তারা বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে অভিহিত করেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।
এদিকে, সকল অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। সংস্থাটির দাবি, তাদের পরিচালিত তদন্ত এবং আইনানুগ কার্যক্রমকে বিতর্কিত করতেই একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে এই ‘কর্পোরেট মাফিয়া’র গল্প তৈরি করেছে। তারা জানিয়েছে, দুর্নীতি দমনের ক্ষেত্রে যেকোনো ধরনের চাপ বা ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণ ভিত্তিহীন।
মালয়েশিয়ায় কর্পোরেট মাফিয়া আতঙ্ক, রয়্যাল কমিশন গঠনের দাবি নাগরিক সমাজের
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া থেকে-
দেশ বিদেশ
১ ঘন্টা আগে
১ জুলাই (বুধবার), ২০২৬, ২ঃ৫৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
