পুরোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বিষক্রিয়ায় অসুস্থ ৩৯

ফন্ট সাইজ:

ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তীব্র গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। গত সোমবার সন্ধ্যায় নগরীর গুলপুকুর পাড় এলাকার মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তবে কয়েকজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরোনো একটি গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় গ্যাসের তীব্র গন্ধে আশপাশের এলাকার বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন। তবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন