সরিষাবাড়ীতে পানিতে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফন্ট সাইজ:

জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে ডুবে সম্পদ মিয়া (৯) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সম্পদ মিয়া ওই গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে সম্পদ মাদ্রাসা থেকে ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে ঝাঁপ দেয়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

পরে ছোট বোনের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন