মেহেরপুরে পিতা হত্যায় পুত্রের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

মেহেরপুরে পিতা মনির উদ্দীনকে হত্যা করার দায়ে পুত্র সিফাত ফকিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায় আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় দেন। সাজাপ্রাপ্ত সিফাত ফকির মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের কালীতলা পাড়া গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে।
জানা গেছে, ২০১৯ সালের ২৩শে এপ্রিল রাত ১০টার দিকে গাংনী উপজেলার কল্যাণপুর কালীতলা পাড়া গ্রামের মৃত মনির উদ্দীন রাতের খাওয়া-দাওয়া শেষ করে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন।

পরে রাত আনুমানিক ২টার দিকে মনির উদ্দীনকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে গাংনী উপজেলার বামন্দী পুলিশ ক্যাম্পের এসআই এসএম বুলবুল আহমেদকে মামলা তদন্তÍভার দেওয়া হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিহত মনির উদ্দীনের ছেলে সিফাত ফকিরকে আটক করেন।

পরে সিফাত ফকির তার পিতা মনির উদ্দীনকে হত্যা করেছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষ্যে আসামী সিফাত ফকির দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন