মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ফল মেলা

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ফল মেলা

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে তিন দিন ব্যাপি ফল মেলার উদ্বোধন। দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারে তিন দিনব্যাপী জাতীয় দেশীয় ফল মেলা শুরু হয়েছে। গতকাল সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক রুবেল মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ। মেলায় আম, কাঁঠাল, লিচু, আনারস, কামরাঙ্গা, কলা, জামসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ও অপ্রচলিত ফল প্রদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে কৃষকদের মাঝে উন্নত জাতের ফলের চারা বিতরণ এবং লাভজনক বাণিজ্যিক ফল চাষের বিভিন্ন বৈজ্ঞানিক দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা জানান ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত চলা এ মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক ও উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন