কমলগঞ্জে নদীতে ভাসছিল নিখোঁজ শিশুর মরদেহ

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর কাটাবিল এলাকা থেকে তামিম ইকবাল নামে পাঁচ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। তামিম উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের জমসেদ মিয়ার একমাত্র ছেলে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় তামিম।

পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় তামিম। পরে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা রাতভর তাকে খুঁজলেও কোথাও পাওয়া যায়নি। আজ রোববার দুপুরে ধলাই নদীর কাটাবিল এলাকায় তামিমের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

তবে ঘটনাটি হত্যা, না পানিতে ডুবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন বলেন, ‘ধলাই নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন