সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রোববার রাস তানুরা এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা ১৪ জন আরোহীর সবাই নিহত হন।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিহত সবাই সৌদি নাগরিক। এসপিএ জানিয়েছে, হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা তেল টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু করে সৌদি আরামকো। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপটে এই কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন