বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, সেটিকে আইনগতভাবে দেখা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে—এ বিষয়ে সরকারের অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ। সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়।’
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন মির্জা ফখরুল।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। কতগুলো নিয়মকানুন আছে সরকারি। সরকারি এবং যেসব প্রথা আছে, সেগুলো কতগুলোর মেয়াদ আছে, কতগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফ থেকে একটি সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।
স্থানীয় সরকারমন্ত্রী
আওয়ামী লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, তা আইনগতভাবে দেখা হবে
অনলাইন ডেস্ক
অনলাইন
৪ মাস আগে
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ১২ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Syed Hoque
৪ মাস আগেশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি এখন ক্ষমতায়। সরকারকে আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনী - স্বৈরাচারী, ভোট চুর নিষিদ্ধ আওয়ামীলীগকে যেনো কোনভাবেই পুনঃর্বাসিত করা না হয়। কথা একেবারেই ক্লিয়ার।