ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগ

ফন্ট সাইজ:

ঢাকা উত্তর , ঢাকা দক্ষিণ, সিলেট, খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকরা সিটি করোপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।