কমল সোনার দাম

কমল সোনার দাম

ফন্ট সাইজ:

দেশের বাজারে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। শনিবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গতকাল দাম সমন্বয়ের পর ২২ ক্যারেটের সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

গতকাল শুক্রবারের পর আজ শনিবারও সোনার দাম কমল। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন