ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মারাত্মক আহত হয়েছেন আরও একজন। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে এভারকেয়ার হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আপন চাচা আনারুল হক। নিহত যুবক রুবেল ইসলাম হলেন উপজেলার নাওডাম্গা ইউনিয়নের গোরকমণ্ডল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত ১৩ই জুন বিকালে মোটরসাইকেলযোগে রুবেল ফুলবাড়ী যাওয়ার পথে পশ্চিম ফুলমতি এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশা ওভারটেক করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত নিকটবর্তী লালমনিরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে ওইদিন রাতে রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।

অপর আহত মোটরসাইকেল আরোহী মনিন্দ্র চন্দ্র মণ্ডলকে গুরুতর অবস্থায় রংপুরের ডক্টর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। মোটরসাইকেল আরোহী মনিন্দ্র চন্দ্র মণ্ডল সুস্থ হয়ে উঠলেও রুবেল শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন