নীলফামারীর সৈয়দপুরে ব্রাজিল দলের সমর্থনে বের করা হয় বিশাল র্যালি। এতে দলের সমর্থক সর্বস্তরের মানুষ অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে সে দলের পতাকা, গায়ে জার্সি ও কেউ কেউ ভুভুজেলা বাঁশি বাজিয়ে র্যালিতে অংশ নেন। শুক্রবার বিকালে র্যালিটি সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্রাজিল দলের সমর্থকরাও হাত নেড়ে অভিনন্দন জানান।
র্যালিতে অংশগ্রহণকারী সিসি নিউজ টোয়েন্টি ফর. কমের প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন জানান, ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নীলফামারীর সৈয়দপুর শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। এতে অনেক মানুষ অংশ নেন। আর এ কারণে শহরে পতাকা ও জার্সি বিক্রি বেড়ে গেছে বলে জানান তিনি। হলুদ-সবুজ রঙে সেজে ওঠা র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিশাল আকৃতির ব্রাজিলের পতাকা, দলের জার্সি, ব্যানার ও ফেস্টুন।
