কেন্দুয়ায় আর্জেন্টিনা ভক্তদের বর্ণাঢ্য শোডাউন

ফন্ট সাইজ:

কেন্দুয়া পৌরশহরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় খেলার মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোডাউনে অংশ নেয়া সমর্থকরা আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে তৈরি কয়েকশ’ ফুট দীর্ঘ ব্যানার বহন করেন। এ ছাড়া অধিকাংশ ভক্তকে আর্জেন্টিনা দলের নীল-সাদা জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। প্রিয় দলের পক্ষে বিভিন্ন সেøাগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

শোডাউনে উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার, বিএনপি নেতা জোবায়ের আহমেদ হিলালী, ছাত্রনেতা শিবলীসহ বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। তাদের উপস্থিতিতে পৌরশহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশের অংশ হিসেবে এ শোডাউনের আয়োজন করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন