খুলনার ফুলতলা উপজেলাধীন শিরোমণি এলাকায় খুলনা-যশোর মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা ময়লা-আবর্জনার স্তূপ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। তীব্র দুর্গন্ধের পাশাপাশি এই ময়লার ভাগাড় থেকে বর্তমানে ব্যাপক আকারে ডেঙ্গুর প্রভাব বিস্তার করছে, যার ফলে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে পুরো এলাকার জনমানুষ। ব্যস্ততম প্রধান সড়কের একদম কোল ঘেঁষে যত্রতত্র ফেলে রাখা হয়েছে পচনশীল গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিক ও ক্ষতিকর ময়লা-আবর্জনা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ময়লার স্তূপটির ঠিক পাশেই রয়েছে জনবহুল শিরোমণি বাজার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়। স্থানীয় প্রশাসনের একদম নাকের ডগায় এভাবে দিন দিন আবর্জনার পাহাড় জমলেও, তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো স্থায়ী কার্যকর তৎপরতা চোখে পড়েনি। ময়লার এই উন্মুক্ত ভাগাড়ে জমে থাকা বৃষ্টির পানি এবং নোংরা পরিবেশ এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। ?ভুক্তভোগী ও সচেতন মহলের ক্ষোভ স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের অভিযোগ, প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। ময়লা থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে পথচারীদের দম বন্ধ হওয়ার উপক্রম হয়। এর ওপর ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জনমানুষের দাবি, অবিলম্বে উন্মুক্ত ময়লার ভাগাড়টি এখান থেকে অপসারণ করে একটি স্থায়ী ও পরিকল্পিত সমাধান করা হোক।
শিরোমণির সাধারণ মানুষ ও সচেতন সমাজ এই দুর্বিষহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু এবং সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।
শিরোমণিতে ময়লার স্তূপে জনজীবন অতিষ্ঠ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
২০ জুন (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
