আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের বিভিন্ন এলাকায় শোডাউন ও মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সদর উপজেলার মোস্তাফাপুর হাইওয়ে এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর হাইওয়ে এলাকায় কয়েকশ’ নেতাকর্মী একত্রিত হয়ে একটি মিছিল বের করেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত শোডাউন করেন। পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন নেতাকর্মী নেতাদের ফেসবুক আইডিতে ভিডিও ও ছবি প্রচার করে। তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
