এবার চিরকুট লিখে খড়ের গাদায় আগুন দিলো দুর্বৃত্তরা

এবার চিরকুট লিখে খড়ের গাদায় আগুন দিলো দুর্বৃত্তরা

ফন্ট সাইজ:

নাটোরের নলডাঙ্গায় এবার খড়ের গাদায় আগুন দি েদুর্বৃত্তরা। খবর পেয়ে নলডাঙ্গার ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। আগুন সন্ত্রাসীদের কারণে দিশাহারা হয়ে পড়েছেন, কৃষক ও গ্রামবাসী। কোনোভাবেই এই দুর্বৃত্তদের রুখতে পারছে না প্রশাসন। শুক্রবার ও বৃহস্পতিবার রাত ১টা ও রাত ৩টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মামুন সরদার, সিহাব সরদার ও সোবাহান কাজির দু’টি বড় খড়ের গাদায় আগুন দিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা চিরকুট লিখে আগুন দিচ্ছে।

পুরো গ্রাম জালিয়ে দিতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পূর্ব পরিকল্পনা করেই পুরো গ্রাম জালিয়ে দিতেই এই আগুন দেয় দুর্বৃত্তরা। বর্তমানে আমরা আতঙ্কে রয়েছি। ধারণা করা হচ্ছে, সক্রিয় গরু চোর চক্র, মাদক কারবারি চক্র এই ঘটনাগুলো ঘটিয়ে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা। উল্লেখ্য, গত বছরও একই গ্রামে ১৫ থেকে ২০ কৃষকের খড়ের গাদায় আগুন তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন