ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

ফন্ট সাইজ:

ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে তার মরদেহ সান্তাহার রেলওয়ে জিআরপি থানার কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম ফজলুর রহমান জানান, মরদেহের ঘাড়ে আঘাতের চিহ্ন ও পিঠে ঘর্ষণজনিত ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত ও শারীরিক অবস্থার ভিত্তিতে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন