তারাকান্দায় ছাত্রী অপহরণের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের এক সপ্তাহ অতিবাহিত হলেও মামলা নেয়নি থানা পুলিশ। অভিযোগে জানা গেছে, উপজেলার বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) বিদ্যায়লে আসা-যাওয়ার পথে কলহরি গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মনির হোসেন (১৯) তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে ওই বখাটেকে মৌখিকভাবে শাসন করা হয়। এর জেরে ঘটনার দিন বিদ্যালয়ের পাশ থেকে সিএনজিযোগে ওই ছাত্রীকে কৌশলে অপহরণ করা হয়।

এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে ঘটনার দিন বিকালে তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ তদন্ত করলেও এ বিষয়ে কোনো মামলা নেয়নি। এ ছাড়া ভিকটিমকে উদ্ধারও করেনি। মামলার বাদী ভজনবচন্দ্র সরকার জানান, আমার মেয়ে অপহরণের শিকার হলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে আমি মেয়ের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন