মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগ ছাগলনাইয়ায় যুবক আটক

মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগ ছাগলনাইয়ায় যুবক আটক

ফন্ট সাইজ:

মহানবী হযরত মুহম্মদ (সা.) ও ইসলাম ধর্মীয় আচারের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ফেনীর ছাগলনাইয়ায় সৃজন দাশ প্রান্ত (২০) নামে এক যুবককে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এলাকাবাসীর সহযোগিতায় পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অনিল ডাক্তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত সৃজন ওই বাড়ির প্রীতি লাল দাশের ছেলে। ছাগলনাইয়া থানার পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ংৎরলড়হ ফধং নামে খোলা একটি আইডি থেকে মহানবী (সা.) ও মুসলমানদের ধর্মীয় রীতিনীতি নিয়ে তির্যক, কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য করা হয়।

মন্তব্যটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। ছাগলনাইয়া থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন