নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ফন্ট সাইজ:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১- বিজিবি)’র বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪৫টি বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৩ হাজার ৫০০ টাকা। শুক্রবার রাত পৌনে ১টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার বিকালে বিজিবি’র অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সেগুন বাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের নির্দেশনায় বিজিবি’র একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নিয়ে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা সঙ্গে থাকা ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০টি কার্টনে থাকা ৯৯ হাজার ৪৪টি খয়েরি রঙের ও ১ হাজার ১টি সবুজ রঙের ইয়াবাসহ মোট ১ লাখ ৪৫টি বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে বিজিবি। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন