ব্রাজিলের সব ওয়াগের থেকেও জনপ্রিয় রোনালদোর সঙ্গী জর্জিনা

ব্রাজিলের সব ওয়াগের থেকেও জনপ্রিয় রোনালদোর সঙ্গী জর্জিনা

ফন্ট সাইজ:

ফুটবলারদের স্ত্রী ও সঙ্গিনীদের বলা হয় ওয়াগ। জনপ্রিয়তায় তারা কোনো অংশে কম নয়। তবে জনপ্রিয়তার দৌড়ে সবাইকে ছাপিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারী সংখ্যা যেন এক বিস্ময়! ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবোর এক প্রতিবেদন জানিয়েছে, ইনস্টাগ্রামে জর্জিনার অনুসারী সংখ্যা ৭ কোটি ৩০ লাখের বেশি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি যে, ব্রাজিলের জাতীয় দলের সব খেলোয়াড়ের স্ত্রী ও প্রেমিকার সম্মিলিত অনুসারী সংখ্যাও জর্জিনার এই সংখ্যার চেয়ে কম।

ব্রাজিলীয় খেলোয়াড়দের সঙ্গিনীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেইমারের স্ত্রী ব্রুনা বিয়াঙ্কর্দি। তার অনুসারী সংখ্যা ১ কোটি ৫৫ লাখ। অর্থাৎ, ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ওয়াগের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অনুসারী জর্জিনাকে ফলো করেন। জর্জিনার সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক সংগ্রামী জীবন। আর্জেন্টিনায় জন্ম নেয়া জর্জিনা মাত্র দুই বছর বয়সে স্পেনে পাড়ি জমান। অভাবের তাড়নায় কিশোর বয়সেই তাকে পাড়ি জমাতে হয় মাদ্রিদে। সেখানে একটি স্টোররুমকে ঘর বানিয়ে থাকা জর্জিনাকে একসময় পরিচ্ছন্নতাকর্মী এমনকি হোটেলের কামরা ধোয়ার কাজও করতে হয়েছে। ফ্যাশন হাউস গুচির একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় ২০১৬ সালে রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। আর এরপরই বদলে যায় তার জীবন।

বর্তমানে পাঁচ সন্তানের মা জর্জিনা বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রমোশন থেকে বছরে প্রায় ৩০ লাখ রিয়াল আয় করেন। জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ শেষে মাদেইরা দ্বীপে জমকালো আয়োজনে জর্জিনা দীর্ঘদিনের সঙ্গী রোনালদোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন