লিওনেল আন্দ্রেস মেসি। রোজারিওর সেই ছোট্ট ছেলেটিকে বিশেষায়িত করার মতো শব্দ বাংলা অভিধানে বাকি আছে বলে বোধ হয় না। প্রথম গোলের পরই কাঁদলেন। এরপর আরেকটি, তারপর আরও একটি। বিশ্বকাপে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে তুলে নিলেন হ্যাটট্রিক। বয়স ৩৯ ছুঁই ছুঁইঁ মেসি বদলি হিসেবে মাঠ ছাড়ার আগে কাঁদলেন কোচ লিওনেল স্কালোনিও। একসময়ের সতীর্থ ও বর্তমান শিষ্যকে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন। বললেন, ‘তোমাকে অনেক ভালোবাসি’। সত্যিই তো। এই মেসিকে ভালো না বেসে কি উপায় আছে?
স্টার অব দ্য ডে
১৮ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
