অধিকৃত পশ্চিম তীরের কেন্দ্রীয় শহর রামাল্লার উত্তরে অবস্থিত জিলজিলিয়া ও মাজরা আল-নুবানি গ্রামের দুটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইসরাইলি সেটেলাররা। সেই সঙ্গে ইসরাইলিরা মসজিদ দুইটির দেয়ালে হিব্রু ভাষায় স্লোগান লিখে দিয়েছে। বুধবার (১৭ জুন) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সূত্র আনাদোলুকে জানিয়েছে, একদল দখলদার ভোরবেলা জিলজিলিয়ায় হামলা চালিয়ে সেখানকার মসজিদ জ্বালিয়ে দেয়। এতে ওই মসজিদের নারীদের নামাজ পড়ার কক্ষটি পুড়ে যায় এবং মসজিদটির বাইরের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থায়ীয়রা জানান, সাম্প্রতিক সময়ে জিলজিয়ায় ইসরাইলি দখলদারদের হামলার পরিমাণ বেড়েছে। গত মাসে ইসরাইলি সেটেলাররা সেখানে হামলা চালান এবং ভেড়া চুরি করে নিয়ে গেছেন।
আনাদোলু জানিয়েছে, আরেক পৃথক ঘটনায় দখলদাররা মাজরা আল-নুবানি গ্রামে হামলা চালায় এবং সেখানে একটি মসজিদ জ্বালিয়ে দেয়। এতে মসজিদের ক্ষতি হয়েছে। দখলদাররা দুইটি মসজিদের দেয়ালেই হিব্রু ভাষায় স্লোগান লিখেছে।
পশ্চিম তীরে ইসরাইলি দখলদারদের হামলা ক্রমাগত বেড়েই চলেছে। তারা ফিলিস্তিনিদের সম্পত্তি দখল ও লুট করে নিচ্ছে।
