তিউনিসিয়ার নতুন কোচ সেই রেনার্ড

ফন্ট সাইজ:

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারে তিউনিসিয়া। এ হারের পর হেড কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন (এফটিএফ)। অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত মার্চে দায়িত্ব নেয়ার পাঁচ মাসের মাথায় লামুশিকে বিদায় নিতে হলো। তিনি দায়িত্ব নেয়ার পর ৫ ম্যাচের একটিতে জয় পায় তিউনিসিয়া। সেই জয়টি ছিল হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে তিউনিসিয়ার কোচ পরিবর্তনের ঘটনা নতুন নয়। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ড ও কলম্বিয়ার কাছে হেরে কোচ হেনরিক কাসপারজাককে বরখাস্ত করে দেশটি। তবে লামুশির বিদায়ঘন্টা বাজলো প্রথম ম্যাচের পর।

নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া ৫৭ বছর বয়সী হার্ভে রেনার্ড আন্তর্জাতিক ফুটবলে বেশ পরিচিত মুখ। এর আগে বিশ্বকাপে দুটি দেশের ডাগআউটে থাকার অভিজ্ঞতা আছে তার। ২০১৮ সালে রেনার্ড মরক্কোকে নেতৃত্ব দেন। ২০২২ সালে সৌদি আরবের কোচের দায়িত্ব পালন করেন তিনি। সৌদি আরবের কোচ হিসেবে কাতার বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেন এ ফরাসি কোচ। এছাড়া জাম্বিয়া এবং আইভরি কোস্টকে নিয়ে জিতেছেন আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন) শিরোপা। সর্বশেষ ফ্রান্স নারী দলের কোচ হিসেবে তিনি ২০২৩ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দায়িত্ব পালন করেন রেনার্ড। তিউনিসিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, আপাতত এই বিশ্বকাপের শেষ পর্যন্ত রেনার্ডের সঙ্গে চুক্তি করা হয়েছে। এরপর টুর্নামেন্ট পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন