ইনজুরি শঙ্কা নিয়ে টাইগারদের ‘মিশন টি-টোয়েন্টি’

ইনজুরি শঙ্কা নিয়ে টাইগারদের ‘মিশন টি-টোয়েন্টি’

ফন্ট সাইজ:

ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ সাগরিকায় চার-ছক্কার লড়াইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ দুপুর ২টায় মাঠে নামবে দুই দল। ওয়ানডে সিরিজ জয়ের দুর্দান্ত ছন্দে থাকা স্বাগতিকরা সংক্ষিপ্ত সংস্করণেও সেই আধিপত্য বজায় রাখতে মরিয়া। তবে চোট আর ইনজুরিতে জর্জরিত স্বাগতিকদের ললাটে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন দলটির নিয়মিত অধিনায়ক লিটন দাস। গতকাল সংবাদ সম্মেলনে নিজের ফিটনেস নিয়ে লিটন জানিয়েছেন, আগের চেয়ে ভালো বোধ করছেন। তবে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ নেয়া হবে।

লিটনের খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা থাকায় ব্যাকআপ হিসেবে দলে নেয়া হয়েছে সৌম্য সরকারকে। এছাড়া পারভেজ হোসেন ইমনও শারীরিক অসুস্থতার কারণে ফিফটি-ফিফটি অবস্থায় আছেন। তবে অধিনায়ক মনে করেন, ওয়ানডে দল আর টি-টোয়েন্টি দল ভিন্ন হলেও আমাদের ক্রিকেটারদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া বড় দল, তারা অবশ্যই শক্তভাবে আমাদের ওপর চড়াও হতে চাইবে। তবে আমাদের স্পিন ও পেস আক্রমণ এখন বেশ শক্তিশালী এবং আমরা আমাদের ঘরের মাঠে সেরা ক্রিকেট উপহার দিতেই নামবো।’

টাইগার শিবিরে এখন পেস বোলারদের নিয়ে এক মধুর সমস্যা তৈরি হয়েছে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানা ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকার পর এই দলে ফিরেছেন। সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। শেষ ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৬ উইকেট নেওয়া শরিফুলকে বাদ দেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য বেশ কঠিন। অধিনায়ক লিটনও স্বীকার করেছেন যে দলে ৩ জনের বেশি পেসার খেলানো সম্ভব নয়, তাই ভালো বোলিং করা সত্ত্বেও কাউকে স্যাক্রিফাইস করতে হতে পারে। তবে খেলোয়াড়দের মধ্যকার এই সুস্থ প্রতিযোগিতা টাইগারদের পাইপলাইনকে আরও শক্তিশালী করছে বলেই মনে করেন অধিনায়ক। গতকাল তিনি স্পষ্ট জানিয়ে দেন, স্কোয়াডের সবার জন্য একটাই পরিষ্কার বার্তা রয়েছে- সর্বদা কঠোর পরিশ্রম করো, সুযোগ এলে নিজের সেরা পারফরম্যান্স দাও।

অন্যদিকে সফরকারী দলটিও সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বমঞ্চে ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে বেশ মরিয়া তারা। ইনজুরি কাটিয়ে অধিনায়ক মিচেল মার্শ দলে ফিরলেও বিশ্রাম ও ব্যক্তিগত কারণে খেলছেন না একাধিক বড় তারকা। অস্ট্রেলিয়ার নিয়মিত মুখ ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড এই সিরিজে নেই। তারকা অলরাউন্ডার গ্‌েরন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসকেও দলের বাইরে রাখা হয়েছে। তাদের অনুপস্থিতিতে তরুণ অ্যারন হার্ডি এবং তরুণ কুপার কনোলির মতো খেলোয়াড়দের সামনে ভালো করার এক দারুণ সুযোগ। আজ অভিষেক হতে পারে অলরাউন্ডার নিখিল চৌধুরী অথবা জোয়েল ডেভিসের। আসন্ন অলিম্পিক ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্ব আসরকে সামনে রেখে প্রতিভাবান তরুণ অজিরা নিজেদের আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করতে সবসময় মুখিয়ে আছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ক্রিকেটের এই ফরম্যাটে ২ দলের লড়াইয়ে অজিরা এগিয়ে। এখন পর্যন্ত খেলা মাত্র ১১টি আন্তর্জাতিক ম্যাচে অজিরা জিতেছে ৭টিতে, আর ৪টি জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে করোনা মহামারির সেই সিরিজে ঘরের মাঠে অজিদের ৪-১ ব্যবধানে হারানোর সুখস্মৃতি রয়েছে স্বাগতিকদের।

এদিকে অজি স্পিন তারকা অ্যাডাম জাম্পার সামনে রয়েছে এক অনন্য কীর্তি স্পর্শের হাতছানি। আর মাত্র ৩টি উইকেট পেলেই প্রথম অজি বোলার হিসেবে সংক্ষিপ্ত সংস্করণে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। এছাড়া অজি পেসার স্পেন্সার জনসনও সমপ্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে চেন্নাই সুপার কিংসের হয়ে ৩টি ম্যাচ খেলে দলে ফিরেছেন। বাঁহাতি গতির ঝড় তোলা মিচেল স্টার্কের আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের পর তার কাঁধেই অজিদের পেস আক্রমণের অত্যন্ত বড় দায়িত্ব থাকবে।

অন্যদিকে সাগরিকার উইকেটের ইতিহাস বলছে, শেষ ১২ মাসে এখানে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১৫৯। তবে শেষ ৩টি টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করা কোনো দলই জয় পায়নি। তাছাড়া সাগরিকায় মেঘাচ্ছন্ন আকাশে আজ দুপুরের দিকে বৃষ্টির এক জোরালো পূর্বাভাস রয়েছে, যা আজকের খেলায় বড় প্রভাব ফেলতে পারে। অতীতে এই চাটগাঁর ভেন্যুতে অস্ট্রেলিয়ার খেলার অভিজ্ঞতা বলতে কেবল ২ দশক আগের একটি ওয়ানডে ম্যাচ। স

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন