সিরাজদিখানে মাইক্রোবাস খালে, নারী নিহত, আহত ৮

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মমতাজ বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা। জানা যায়, টঙ্গীবাড়ী এলাকা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে চালকের অসাবধানতা ও নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িটি সড়কের পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মমতাজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন