সিলেটে মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

ফন্ট সাইজ:

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। গর্ভবতী নারী, নবজাতক এবং নিম্নআয়ের পরিবারের কল্যাণে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের আয়োজনে অনুষ্ঠিত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির টার্গেট ইন্ডিকেটর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক নাজনীন ফেরদাউস মজুমদারের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার শামছুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোছা. নাসিমা খাতুন এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সিলেট ফিল্ড অফিসের প্রধান মো. মামুনুর রশীদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন