সাংবাদিক শাহনেওয়াজের মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক শাহনেওয়াজের মৃত্যুবার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

সাংবাদিক শাহনেওয়াজ জাহানের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মানবজমিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহনেওয়াজ জাহান ২০০৬ সালের ১৬ই জুন ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শাহনেওয়াজ জাহান ১৯৮১ সালে দৈনিক জাহান পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর রূপসী বাংলা, ইনকিলাব, দৈনিক বাংলা, ইএনবি ও সর্বশেষ মানবজমিন পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। মরহুম শাহনেওয়াজ সমাজসেবা ও শিক্ষার উন্নয়নেও নিরলস কাজ করে গেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন