গণপিটুনি খাওয়ার পর পদও হারালেন বরিশাল বিএনপি’র দুই নেতা

গণপিটুনি খাওয়ার পর পদও হারালেন বরিশাল বিএনপি’র দুই নেতা

ফন্ট সাইজ:

বরিশালের বাবুগঞ্জে বিএনপি’র দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। এক বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনির ঘটনার পর উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং একই ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লার পদ স্থগিত করা হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়ন বিএনপি’র দলীয় প্যাডে এক নোটিশে এ তথ্য জানানো হয়। চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে বলা হয়, ৪ নম্বর চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সংগঠন বিরোধী কর্মকাণ্ড করায় তাদের দলের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন