ফেনীতে আর্জেন্টিনা সমর্থকদের পতাকা শোভাযাত্রা

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, তখন সেই উন্মাদনার ঢেউ লেগেছে ফেনীতেও। বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা, সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশে মঙ্গলবার বিকেলে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের এক বর্ণাঢ্য পতাকা শোভাযাত্রা।
শোভাযাত্রাটি ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের জেল রোড, ট্রাঙ্ক রোড, মিজান রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে পাইলট স্কুল মাঠে এসে শেষ হয়।

আর্জেন্টিনা ফ্যানবেজ ফেনী-এর আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো আর্জেন্টিনা সমর্থক, ফুটবলপ্রেমী তরুণ-যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন। আয়োজক বেলাল হোসেন বলেন, আকাশি-সাদা পতাকা, ব্যানার, ফেস্টুন, জার্সি এবং নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের আনন্দ-উচ্ছ্বাসকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আরো বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। সেই আবেগকে উদ্যাপন করতেই এ শোভাযাত্রার আয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন