প্রকাশ রাজের বিরুদ্ধে মামলা

প্রকাশ রাজের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ভারতীয় অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে দায়ের হলো ফৌজদারি মামলা। হিন্দু দেবদেবী এবং রামায়ণ নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরেই আইনি বিপাকে পড়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা এবং ‘টিটিডি’র সদস্য জি. ভানুপ্রকাশ রেড্ডি।

সোমবার তিরুপতির অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগ, প্রকাশ রাজ কেরালা লিটারেচার ফেস্টিভ্যালসহ একাধিক জনসভা ও অনুষ্ঠানে হিন্দু ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন