বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার চেনা গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেতা হিসেবে। চলতি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত আট পর্বের ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’-তে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।
গত সোমবার রাজধানীর কলাবাগান মাঠে শুরু হয়েছে সিরিজটির দৃশ্যধারণ। সিরিজটিতে জামালের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তাসনুভা তিশা ও লামিয়া লাম। পরিচালনায় তারিক মুহাম্মদ হাসান।
আরও পড়ুন:
পাঁচ কিংবদন্তির স্মৃতিময় একদিন
