নতুন এক রহস্যময় গল্প নিয়ে ফিরছেন নির্মাতা তানিম রহমান অংশু। এবার তিনি ঘোষণা দিলেন তার ‘লিম্বো’ সিনেমার। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। প্রকাশিত পোস্টারে দেখা যায় দু’টি হাত, যার একটি মেহেদী রাঙানো।
পোস্টারের নকশা ও আবহ রহস্যময় হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। নির্মাতা জানিয়েছেন, ২০২৭ সালে মুক্তি পাবে ‘লিম্বো’।
আরও পড়ুন:
পাঁচ কিংবদন্তির স্মৃতিময় একদিন
