যত বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আসুক নগর উন্নয়নে ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

যত বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আসুক নগর উন্নয়নে ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

ফন্ট সাইজ:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর উন্নয়নে জনসেবা কার্যক্রমে যতই বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আসুক নগরবাসীকে সাথে নিয়ে সকল উন্নয়নমূলক ভাল কাজ চলমান থাকবে এবং অব্যাহত রাখা হবে- ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

আজ রাজধানীর মিরপুরে আয়োজিত" শিশু সুরক্ষায়" ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শন মূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

ওয়ার্ড ভিশনের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রশাসক আরো জানান,একটা পর্যায়ে গিয়ে আমি অবশ্যই সফল হব। 

তিনি বলেন ,৪১ বছর রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ আমি এখানে এসেছি এবং ভালো কাজের ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি থাকে।  এক্ষেত্রে থেমে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিশু ও অভিভাবকদের নগর উন্নয়নে ভালো কাজ করার আহ্বান জানান এবং ভালো কাজের ক্ষেত্রে সকলের পাশে থাকার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন। 

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের কে প্রতিনিয়ত পরিশ্রম করে নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ জানান এবং ঢাকা উত্তর উত্তর সিটি কর্পোরেশনের সকল ভালো উদ্যোগ ও জনসেবামূলক কার্যক্রম সঠিকভাবে প্রচারের অনুরোধ জানান।

অনুষ্ঠানে আগত অভিভাবক এবং নগরবাসীকে বর্ষা মৌসুমে প্রত্যেককে বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নসহ বাড়ির ছাদ, ছাদ বাগান ও অন্যান্য স্থানে জমে থাকা পানি ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান।

এ সময় প্রশাসক বলেন , 'ক্লিন ঢাকা -গ্রীন ঢাকা" সফল করতে হলে আগে নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং পরে সবুজায়ন করতে হব। মানুষকে সচেতন করার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য ওয়ার্ড ভিশন কে ধন্যবাদ জানান এবং লেগুনা ও রিক্সাসহ বিভিন্ন যানবাহনে কর্মরত শিশুদের জন্য ভালো কিছু করার আহ্বান জানান। 

এর আগে প্রশাসক প্রদর্শনীতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিশুদের উদ্ভাবনী ক্ষমতা ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন