বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে মেসি: স্কালোনি

বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে মেসি: স্কালোনি

ফন্ট সাইজ:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল মাঠে গড়াচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। তিন বছর আগে কাতারে যে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল, সেই জয়ের ছন্দ বজায় রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছেন মেসিরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিওনেল মেসির ফিটনেস নিয়ে আশার কথাই শুনিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। গত কয়েকদিন চোটের শঙ্কায় থাকলেও, প্রস্তুতি ম্যাচে গোল করে মেসি নিজের ফর্মের জানান দিয়েছেন। শিষ্যকে নিয়ে স্কালোনি বলেন, ‘সারা বিশ্বের মানুষ ওকে মাঠে খেলতে দেখতে চায়। ও দলে থাকা মানেই ইতিবাচক শক্তি। এর আগে ও বিভিন্ন পরিস্থিতিতে খেলেছে এবং সব সময় ও দলের জন্য অপরিহার্য।’

ব্রাজিলের প্রথম ম্যাচেই পয়েন্ট হারানোর ঘটনাকে সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ। আলজেরিয়ার গতিময় ফুটবলের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘আলজেরিয়া অত্যন্ত গতিশীল দল। এবারের বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ নয়, যা স্পেন ও কেপ ভার্দের ম্যাচেই প্রমাণিত। তাই সতর্ক থাকার কোনো বিকল্প নেই।’

প্রথম ম্যাচের জন্য একাদশ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন স্কালোনি। গোলপোস্টের নিচে নিশ্চিতভাবেই থাকছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। গোড়ালির চোটে ভোগা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ পুরোপুরি সুস্থ এবং প্রথম ম্যাচের জন্য প্রস্তুত।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন