ইরানের সাথে সমঝোতায় ইলেকট্রনিক স্বাক্ষর ট্রাম্প ও ভ্যান্সের

ইরানের সাথে সমঝোতায় ইলেকট্রনিক স্বাক্ষর ট্রাম্প ও ভ্যান্সের

ফন্ট সাইজ:

ইরানের সাথে সমঝোতা স্মারকে (এমওইউ) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দু’জনেই স্বাক্ষর করেছেন। তবে সেটা ইলেকট্রনিক উপায়ে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই সমঝোতা স্মারকটি প্রকাশ করা হবে বলে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন।

এর আগে ট্রাম্প জানান, সমঝোতা স্মারকের বিস্তারিত শুক্রবার বা তার পরে প্রকাশ করা হবে। প্রশাসনের ওই কর্মকর্তা জানান, আগামী ৬০ দিন বিস্তারিত চুক্তির আলোচনা অব্যাহত থাকবে। কর্মকর্তারা আরও বলেন, এই সমঝোতা স্মারকের কারণে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর অবস্থান বা সংখ্যা এখনই হ্রাস করা হবে না। ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া অভিযানের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে। যুক্তরাষ্ট্র তাদের ফিরিয়ে নিবে বলে আশা করে, তবে এখনই তা করা হবে না। ট্রাম্প দেখতে চান, ইরানিরা প্রতিশ্রুতিগুলো ঠিকঠাক পালন করছে কি না। চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার পরই কেবল এই অঞ্চল থেকে সেনা কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন