নান্দাইলে সাংবাদিকদের নিয়ে পিআইবি’র প্রশিক্ষণ সম্পন্ন

নান্দাইলে সাংবাদিকদের নিয়ে পিআইবি’র প্রশিক্ষণ সম্পন্ন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৩ জুন থেকে শুরু হয়ে সোমবার এই প্রশিক্ষণ শেষ হয়। এবারের প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল আধুনিক সাংবাদিকতার অন্যতম প্রধান চালিকা শক্তি মাল্টিমিডিয়া জার্নালিজম, ফ্যাক্ট চেক এবং সাংবাদিকতায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে এই সনদ তুলে দেন। এ সময় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সম্মানিত প্রশিক্ষকবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সনদ বিতরণকালে বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে এই প্রশিক্ষণ নান্দাইলের সাংবাদিকদের আরও এক ধাপ এগিয়ে রাখবে

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন