বাছাইপর্বে ছিলেন না। বিশ্বমঞ্চে নেমেই রূপকথা লিখলেন বসনিয়া ও হার্জেগোভিনার জোভো লুকিচ। দলের নিয়মিত অধিনায়ক ও প্রাণভোমরা এডিন জেকো এবং তারকা ফরোয়ার্ড হারিস তাবাকোভিচ-দু’জনই চোটের কারণে মাঠের বাইরে।
বাধ্য হয়েই আক্রমণভাগের দায়িত্ব তুলে দেয়া হয় এমন একজনের কাঁধে, যাকে খোদ বসনিয়ার সমর্থকরাও হয়তো শুরুর একাদশে কল্পনা করেননি। সেই ২৬ বছর বয়সী স্ট্রাইকার লুকিচ বিশ্বকাপের মতো মহামঞ্চে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করলেন।
