বিশ্বব্যাপী ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

বিশ্বব্যাপী ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

ফন্ট সাইজ:

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্ল্যাটফর্ম মেটা প্ল্যাটফর্মসের একাধিক পরিষেবায় শুক্রবার বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে ব্যবহারকারীরা ফেসবুক, ইন্সটাগ্রাম এবং মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় সাড়ে সাতটার পর থেকে এই সমস্যা শুরু হয়। এরপর থেকেই হাজার হাজার ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারছেন এবং অনেকের পেজ লোড হচ্ছে না।

অনেক ব্যবহারকারী জানান, তারা ফেসবুকে লগইন করার চেষ্টা করলে ‘এই পেজটি এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না’ ধরনের বার্তা পাচ্ছেন। একইভাবে ইনস্টাগ্রাম ফিড লোড হচ্ছে না এবং মেসেঞ্জারে বার্তা আদান-প্রদানও বন্ধ রয়েছে।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও বৃটেন, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, অস্টেলিয়া, বুলগেরিয়াসহ আরও অনেক দেশের ব্যবহারকারীরা মেটার পরিষেবাগুলোতে প্রবেশ করতে পারছেন না।

তবে এখন পর্যন্ত এই বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
মেটা কোম্পানির পক্ষ থেকেও দ্রুত কোনো সমাধানের সময়সীমা ঘোষণা করা হয়নি। ফলে ব্যবহারকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হেদায়েত উল্লাহ

১ দিন আগে

এটা ইনেক্টিভ থাকলেই ভাল। সময় অপচয় বন্ধ হবে।

মোঃ শাখাওয়াত হোসেন

১ দিন আগে

আমারও একই সমস্যা।

সুমন

১ দিন আগে

হোয়াটস্ অ্যাপেও সমস্যা হচ্ছে।

মন্তব্য করুন