দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুতই দেশে আনা হবে

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুতই দেশে আনা হবে

ফন্ট সাইজ:

ইন্টারপোলের মাধ্যমে দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আরও জানান, অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্টতম দিন তিনি এসব তথ্য দেন। এদিন বিকাল ৩টায় শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যাস্টিার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপিজি বেনজীর আহমেদ দুবাই পুলিশ কর্তৃক গ্রেফতার প্রসঙ্গে আমি মহান জাতীয় সংসদকে অভিহিত করছি যে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করতে নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত ১১ই এপ্রিল ২০২৫ এটা পাঠানো হয়েছিল, আমরা মনিটর করেছি। ইন্টারপোল বেনজীর আহমেদের প্রতি রেড নোটিস জারি করে উক্ত নোটিসের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেপ্তারের জন্য।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, আমি এ মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরিয়েট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি থেকে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমদকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে,  এনসিবি আবুধাবি জানিয়েছে ইউএই ফেডারেল ল নাম্বার ৩৯ অফ ২০২৬ অনুযায়ী গ্রেপ্তারের তারিখ পেতে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সটেডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, বেনজির আহমদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪০৮, ৪৭১ এবং ০১৯ সেকশন এবং ১৯৭৪ এর দুর্নীতি প্রতিরোধ আইনের বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর ১১ ধারার সেকশন ১১ মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টার চ্যানেলের মাধ্যমে রেড নোটিস প্রকাশ আন্তর্জাতিক সমন্বয় বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেপ্তার পরবর্তী ফলোআপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের  জন্য প্রয়োজনীয় মামলা গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ট্রেডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং সরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবুধাবির সাথে সমন্বয় পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

SHINGRAPUR

১ ঘন্টা আগে

We don't have hospital and school, college and universities facilities like developed countries. How BAL people has transferred our all money to abroad? পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের (Interpol) রেড নোটিশ ও সহযোগিতায় দুবাই সিটি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

সাইফ পাওয়ারটেকের দুবাই ভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠান 'সাইফ মেরিটাইম এলএলসি' (SAIF Maritime LLC) ২০২২ ও ২০২৪ সালে আবুধাবি পোর্টস গ্রুপ (AD Ports Group) এবং সাফিন ফিডার্সের (Safeen Feeders) সাথে কার্গো ও কন্টেইনার জাহাজ পরিচালনার জন্য বাণিজ্যিক চুক্তি সই করেছিল। মূলত, বাংলাদেশ থেকে আসা অবৈধ অর্থের বিনিয়োগের জন্য দুবাই কোনো নিরাপদ দেশ নয়। সাইফ পাওয়ারটেকের মালিক এই বাংলাদেশি অবৈধ টাকা দিয়ে দুবাইতে একটি বন্দর ও চারটি জাহাজ কিনেছেন। দুবাইয়ের শেখ তার টাকা বাজেয়াপ্ত করেছেন এবং তার পাসপোর্ট ব্লক করে দিয়েছেন, যাতে তিনি দুবাইতে প্রবেশ করতে না পারেন। যারা বাংলাদেশ থেকে অবৈধ অর্থ দুবাইতে এনেছে, BAL-এর সেই সমস্ত লোকের অবৈধ অর্থ দুবাই বাজেয়াপ্ত করবে। দয়া করে বোঝার চেষ্টা করুন, বাংলাদেশে আমাদের অধিকাংশ মানুষ খুবই দরিদ্র। আপনারা কীভাবে দুবাইয়ের শেখদের মতো (through illegal money) জীবনযাপন করার চেষ্টা করবেন?

মন্তব্য করুন