নেদারল্যান্ডসকে হারিয়ে জ্যোতিদের শুভসূচনা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নেদারল্যান্ডসকে হারিয়ে জ্যোতিদের শুভসূচনা

ফন্ট সাইজ:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ডাচ নারীরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে তারা। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন অধিনায়ক বাবেট ডি লিডে। জবাব দিতে নেমে ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।

এর আগে বাংলাদেশের  বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। টাইগ্রেসদের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার। ৪ ওভারে ৩১ রান খরচায় তিনি শিকার করেন ২ উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি প্রত্যেকেই ১টি করে উইকেট নেন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট নিয়ে সবচেয়ে কিপটে বোলিং করেন রিতু মনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন