মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষণার বিপরীতে পুরো ভিন্ন বার্তা দিলো ইরান। দেশটির আধা-সামরিক সংবাদ সংস্থা সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধে কাঠামোগত চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। রোববার (১৪ জুন) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতা স্মারকটির রাজনৈতিক, আইনি এবং প্রযুক্তিগত দিকগুলোর পর্যালোচনা এখনও বিশেষজ্ঞ ও সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি নেতারা জানিয়েছেন, রোববারের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তিচুক্তি সই হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, আজ রোববারই এই চুক্তি স্বাক্ষর হচ্ছে। এরপরই হরমুজ প্রণালি খুলে দেয়া হবে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে রোববার চুক্তি স্বাক্ষর হবে না।
এবার দেশটির এক সংবাদ সংস্থা সর্বশেষ জানালো, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
