বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল প্রধানমন্ত্রী অভিনন্দন জানান বলে জানিয়েছেন উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ ক্রিকেট দল। আগে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রিলিয়া। এরপর মাঠে বৃষ্টি হানা দেয়। যে কারণে ওভার কাটা হয়। ডিএলএস মেথডে ৪১ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান। পরে ব্যাট করে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
তারেক রহমান বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে। এ অর্জনের জন্য তিনি খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

A N M Habibullah

১ দিন আগে

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেটে দল।

মন্তব্য করুন