হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে ‘ছাত্র-ছাত্রী ও সচেতন এলাকাবাসী’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ওই মিছিলটি স্থানীয় বাজার প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে গিয়ে অবস্থান নেয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করেন। এ সময় বিক্ষোভকারীরা ছাত্রদলকর্মী শাকিল ও শাহীনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নবীগঞ্জে কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে মানববন্ধন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
১২ জুন (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
