বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাকিব (২০) ও কামরুল হাসান (৩২)। তারা ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সার্ভিস ভবনে কাজ করার সময় লোহার অ্যাঙ্গেল পাশের বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে এলে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে। বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন