জুনের শেষ দিকে একটি টেস্ট খেলার জন্য জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। সিরিজটি উপলক্ষে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে দলের ৪ তারকা মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে। ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের কথা বিবেচনায় জিম্বাবুয়ে সফরে তাদের রাখেনি বিসিবি।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ও রংপুরের পেসার রবিউল হক। অন্যদিকে, দলে ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।
