২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বিভাগের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ১৬০ কোটি টাকা। সে হিসাবে নতুন অর্থবছরে বরাদ্দ বেড়েছে ২৮ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও সংসদ বিষয়ক বিভাগের জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এদিকে বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২৭০ কোটি টাকা। সে হিসাবে সুপ্রিম কোর্টের বরাদ্দ বেড়েছে ২১ কোটি টাকা।
সরকারের দাবি, বিচার বিভাগের অবকাঠামো উন্নয়ন, মামলার জট কমানো, প্রযুক্তিনির্ভর বিচার ব্যবস্থা গড়ে তোলা এবং বিনিয়োগবান্ধব আইনি কাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই এ খাতে বরাদ্দ বৃদ্ধি ও বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেয়া হচ্ছে।

Kamal
২ দিন আগেবিচার বিভাগের বরাদ্দ দরকার ১৫ হাজার কোটি টাকা। বিচার বিভাগকে পঙ্গু রাখার আওয়ামী লীগের লিগ্যাসি চলমান রাখায় বিএনপি সরকারকে অভিনন্দন।