কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় পৃথক দু’টি অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪-বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, পালংখালী বিওপি’র গুরুত্বপূর্ণ এলাকার বটতলী গ্রামের মিজানের ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ বস্তা সারসহ একজনকে আটক করা হয়। অপরদিকে, পালংখালী উচ্চ বিদ্যালয়ের নিকট পরিচালিত আরেকটি অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়। পৃথক দুই অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও সারের আনুমানিক মূল্য ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক, চোরাচালান ও সীমান্তে অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
