ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টানা তিন মেয়াদে ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার জন্য অভিনন্দন জানিয়ে বুধবার একটি প্রস্তাব পাস করেছে। আর এই মাইলফলকটি উদযাপন করতে মন্ত্রিসভার সদস্যরা তাকে দাঁড়িয়ে সম্মান জানান।
সরকারি হিসাব অনুযায়ী, বুধবার মোদি টানা ৪,৩৯৯ দিন ক্ষমতায় থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮ দিনের নির্বাচিত মেয়াদকে ছাড়িয়ে গেছেন।
নেহরু ১৯৫২ সালে প্রথম নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৪ সালের ২৭শে মে তার মৃত্যুর আগ পর্যন্ত একটানা দায়িত্ব পালন করেন। ১৯৪৭ থেকে ১৯৫২ সালের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার সময়কালকে নির্বাচিত মেয়াদের তুলনার মধ্যে গণনা করা হয় না। কারণ তখনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ২০১৪ সালের ২৬শে মে মোদি প্রথমবার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৩০ মে, ২০১৯-এ তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন এবং ৯ জুন, ২০২৪-এ টানা তৃতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন।
যদিও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মোট ১৪ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন,কিন্তু তার মেয়াদ অবিচ্ছিন্ন ছিল না। যার ফলে মোদি নিরবচ্ছিন্ন মেয়াদে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর সম্মান অজর্ন করেছেন। এই কৃতিত্বের জন্য বেশ কয়েকজন বিশ্বনেতা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, যারা মোদির নেতৃত্ব এবং জনসেবার প্রশংসা করেছেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, মোদি ভারতের অর্থনীতিকে রূপান্তরিত করেছেন এবং বিশ্বব্যাপী এর অবস্থানকে উন্নত করেছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই মাইলফলককে ভারতের উন্নয়ন ও সমৃদ্ধিতে মোদির বছরের পর বছর ধরে নিবেদিত জনসেবা এবং নেতৃত্বের একটি প্রমাণ হিসেবে বর্ণনা করেছেন। বিশ্বের আরও অনেক নেতা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
টানা দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার জন্য মোদিকে অভিনন্দন জানিয়ে ভারতের মন্ত্রিসভায় প্রস্তাব
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
২ ঘন্টা আগে
১০ জুন (বুধবার), ২০২৬, ২ঃ০২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
